ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবিতে সিনিয়ার -জুনিয়রদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০

পবিপ্রবিতে সিনিয়ার -জুনিয়রদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬


 পবিপ্রবিতে সিনিয়ার -জুনিয়রদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০

পটুয়াখালী: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গভীর রাতে জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে ২০ জন আহত হয়েছে।
বুধবার রাত ২ টায় বিশ্ববিদ্যালয়ের ২য় গেটে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের সিনিয়ার ও জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে রাতে ১ ঘন্টা থেমে থেমে দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া -পাল্টা ধাওয়া ও ইট পাটেল নিক্ষেপের ঘটনা ঘটে।এতে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের দুই হলের সিনিয়র ও জুনিয়রদের কথা কাটাকাটি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সেলিম উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা থেমে থেমে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে দুই পক্ষ যার যার হলে চলে যায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বশার খানকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৩০:৪৩   ২১৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ