ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকম্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকম্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ ২০২৬


 কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকম্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুর: কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকম্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার সকাল দশটায় তিনি পরিদর্শনে আসেন। তিনি পুরুষ ও মহিলা ওর্য়াডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। খাবারের মান যাছাই করেন। চিকিৎসকরা চিকিৎসা দেন কিনা তিনি রোগীদের সাথে কথা বলেন জানেন। দাঁড়িয়ে থেকে চিকিৎসকদের জন্য অপেক্ষামান রোগীদের সাথে কথা বলেন মন্ত্রী।

তিনি জানতে চান, চিকিৎসা নিতে কোনো টাকা-পয়সা লাগে কী না ? উত্তর রোগী বলেন, কোনো টাকা দিতে হয়না তবে টিকেট কাটতে হয়। একজন মহিলা রোগী মন্ত্রীর কাছে অভিযোগ করেন হাসপাতালে ডাক্তাররা দেরিতে আসেন। চিকিৎসক রোগীদের লাইনে দাŧড়িয়ে খেŧাশগল্পে মেতে থাকেন। তাৎক্ষনিক মন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাকে বলেন ডাক্তাররা রোগী না দেখে অহেতুক সময় কাটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি ঔষধ ফার্মেসিতে গিয়ে রোগীর প্রেসক্রিপশন দেখে দেখেন ঔষধ কম দিচ্ছে। ১৪ পিচ ঔষধের মধ্যে ১০ পিচ কেন দেয়া হয়েছে তা জিজ্ঞাসা করেন। কম দিলে রেজিস্টারের লিপিবদ্ধ রাখতে হবে। তা না হলে এই ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না।
সফরের সময় হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া যায়। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদও তখন কর্মস্থলে উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ পর তিনি বাসা থেকে দ্রুত হাসপাতালে এসে পৌছান। এ সময় মন্ত্রী তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।
পরিদর্শনকালে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন মন্ত্রী। তবে বিভিন্ন অনিয়ম ও কিছু ক্রটি চোখে পড়েন তŧার। এসব বিষয় তিনি নোট করে নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপস্থিত সাংবাদিকদের। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এ ধরনের আকম্মিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের তুলনায় শয্যাবিশিষ্ট অপ্রতুল। ভবিষ্যতে শয্যাবিশিষ্ট বাড়ানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:০৮   ১৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ