ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আধাঘন্টার জন্য সহকারী কমিশনার হলেন কিশোরী মৈথিলী

আধাঘন্টার জন্য সহকারী কমিশনার হলেন কিশোরী মৈথিলী


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


 আধাঘন্টার জন্য সহকারী কমিশনার হলেন কিশোরী মৈথিলী

বরগুনা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আধাঘন্টার জন্য আমতলী উপজেলা সহকারী কমিশনার হলো স্কুল ছাত্রী। প্রতিকী দায়িত্ব নিয়েই সে উপজেলাকে নারীবান্ধব করতে এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন। রবিবার সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে আমতলী উপজেলা সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল ইসলাম দশম শ্রেণির শিক্ষার্থী মৈথিলী দাস অধরার কাছে আধাঘন্টার জন্য দায়িত্ব হস্তান্তর করেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মৈথীলী দাস অধরা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় তিনি নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিপত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন নাহার বেগম।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কনিজ ফাতেমা, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আনছার বিডিপি কর্মকর্তা অভিজিৎ সাহা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমিউনিটি বেইজড ডেভেলপমেন্ট প্রজেক্ট-সিবিডিপির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মিরাজ, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আধাঘন্টার জন্য সহকারী কমিশনারের প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেন, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচানায় অগ্রনী ভূমিকা পালন করবে। এ জন্য পরিবার ও সমাজকে দায়িত্ব নিতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:২১   ২৭১ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ