ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা

ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


 ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা

টাঙ্গাইল: ভূঞাপুরে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করেছেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ও উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার। শনিবার (৭ মার্চ) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। এসময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সেলিনা আক্তার বলেন, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবো। বিশেষ করে তিনি নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সেলিনা আক্তার আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের দুঃসময়ে আমি নেতাকর্মীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও দলের আদর্শ ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাবো। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নারী নেতৃত্বের বিকাশ এবং স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:১৯   ১৮৭ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ