ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া

সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া


সাব্বির হাসান,সদরপুর (ফরিদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


 সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া

ফরিদপুর: দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে র‌্যালি ও মহড়া অনুষ্ঠানের আয়োজন করে সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মাঠে গিয়ে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল প্রদর্শণ করে সদরপুর ফায়ার ডিফেন্স।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুন্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও শরীফ শাওন। তিনি বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সঠিক প্রস্তুতি ও সচেতনতা থাকলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তাই জনগণকে দুর্যোগ মোকাবেলায় সচেতন করতেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সদরপুর কৃষি কর্মকর্তা নিটুল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ইউনিট ম্যানেজার মোঃ ইলিয়াস মোল্যাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন।
ছবি: সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া প্রদর্শণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:০১   ৭৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ