ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


 বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন

বরগুনা: আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় ইউএনও অফিস গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির।
লিখিত বক্তব্যে সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির বলেন, আমতলী উপজেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ বিএনপিকে ভাঙ্গার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল এ বিষয়টিকে মেনে নিতে না পারায় তারা এখন মিথ্যা ঘটনার আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে এবং নাম কাওয়াস্তে কিছু অনলাইন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে। আমি বিভিন্ন সময়ে দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করে বক্তব্য দিয়ে থাকি সে বক্তব্যের খন্তিত অংশ ব্যবহার এবং এডিট করে দলের নিকট ছোট করার জন্য অপপ্রচার চালাচ্ছে। যাতে দল এবং মানুষের কাছে আমার ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্তা গ্রহন করবেন বলেও সংবাদ সংম্মেলনে ঘোষণা করেন।
তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, আমি ছাত্র দলের ১০ বছর, যুবদলের ১০ বছর এবং দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। এছাড়া আমি সুনামের সাথে আমতলী সদর ইউনিয়নের ৯বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আওয়ামীলীগের ১৭ বছরের শাসনামলে অনেক নির্যাতন মামলা হামলার শিকার হয়েছি। তার পরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি থেকে বিচ্যুৎ হইনি। তিনি আরো বলেন, আমতলী পৌরসভাসহ ৭টি ইউনিয়নের নেতা কর্মীরা আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকায় একটি ষড়যন্ত্রকারী মহল ভয় পেয়ে আমার বিরুদ্ধে এসকল ষড়যন্ত্র করে আসছে। আমি এর তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও যুবদলের সভাপতি মো. কবির উদ্দিন ফকির ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. তোফঅজ্জল হোসেন ও আঠার গাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেন মৃধা প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৬:৪৮   ১৩৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ