ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্যের সাক্ষাৎ তালতলীতে বিএনপির পাল্টাপাল্টি সভা, ১টি পিস্তল ও চাঁর রাউন্ড গুলিসহ আটক ৫ আ’ লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি সিংগাইরে ভ্রাম্যমান আদালতে একজনকে ৩ মাসের কারাদণ্ড সিংগাইরে গলায় ফাঁস নিয়ে স্কুল শিক্ষিকার আত্নহত্যা ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা মাদরাসা থেকে শিশুকে তুলে নেওয়ার অভিযোগ, উদ্ধারে পুলিশের ঘুষ নেওয়ার দাবি কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


 কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা
গাজীপুর: ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, বাজার মনিটরিংয়ের সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার জামালপুর ইউনিয়নের বাশাইল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জামালপুর বাশাইর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা মোতাবেক ৪ টি মামলায় ১৮ হাজার টাকা এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১ টি মামলায় ১ হাজার আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মূল্য তালিকা না টানানো ও লাইসেন্স না থাকায় ব্যবসায়ী দুর্জয় নন্দী ও মো. শামীম ভূইয়াকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী মো. মোমেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাটজাত মোড়ক বিহীন চালের বস্তা ব্যবহার করায় চাউল ব্যবসায়ী মো. আলী আজগরকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
মূল্য তালিকা বিহীন সিলিন্ডার বিক্রয় এবং লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার অপরাধে মো. রেজাউল হক মির্জাকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয় নিয়ে পরিচালিত হয়ে আসছে ভ্রাম্যমাণ আদালত। তারই ধারাবাহিকতায় আজ বাশাইর বাজার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আইনের বিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৭:০১   ১১১ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


আ’ লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন
প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
সিংগাইরে ভ্রাম্যমান আদালতে একজনকে ৩ মাসের কারাদণ্ড
সিংগাইরে গলায় ফাঁস নিয়ে স্কুল শিক্ষিকার আত্নহত্যা
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা



আর্কাইভ