ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটতে বাধা দেওয়ায় হামলা, আহত ১৫

লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটতে বাধা দেওয়ায় হামলা, আহত ১৫


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬


 লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটতে বাধা দেওয়ায় হামলা, আহত ১৫

ভোলা: লালমোহনের বিচ্ছিন্ন দুর্গম চরকচুয়ালীর সরকারি গাছ কাটার প্রতিবাদ করার কারণে সংঘবদ্ধভাবে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছে ১৫ জন। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ৩জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছেন। ঘটনাটি উপজেলার মোতাহার নগর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বিছিন্ন চরকচুয়ালীর চৌধুরী আবাসন এলাকার।
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত আহত নুরনবী, রিয়াজ ও জেসমিন জানান, চরকচুয়াখালীতে লালমোহন ও পটুয়াখালীর দশমিনা থানার লোকজন বসবাস করে। আমরা ওখানে চৌধুরী আবাসেনর বাসিন্দা। দশমিনা থানার চরহাদির গণঅধিকারের নেতা ইলিয়াস মোল্লার নেতৃত্বে হারুন গাজি, রহিম, জসিম সর্দার, জুয়েল গাজি, সোহাগ, আলামিন, লিটন বয়াতি আলামিন, বয়াতি কবির, মুন্না, চানমিয়াসহ ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আমাদের আবাসনে পাশে থাকা সরকারি কেওড়া গাছ কাটা শুরু করে। কয়েকটি গাছ কাটার পর আমরা চৌধুরী আবাসনের বাসিন্দাগণ গাছ কাটার কারণ জানতে চাইলে তারা আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে।

তাদের হামলায় চৌধুরী আবাসনের ১৫জন গুরুতর আহত হয়। সুস্থ হয়ে আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল কবরো। পাশাপাশি আমরা এই ধরনের ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত ইলিয়াস মোল্লার মুঠোফোনে বারবার কল করা হলেও তার মুঠোফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, ঘটনার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৩:৩৪   ১৫৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ