ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্যের সাক্ষাৎ তালতলীতে বিএনপির পাল্টাপাল্টি সভা, ১টি পিস্তল ও চাঁর রাউন্ড গুলিসহ আটক ৫ আ’ লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি সিংগাইরে ভ্রাম্যমান আদালতে একজনকে ৩ মাসের কারাদণ্ড সিংগাইরে গলায় ফাঁস নিয়ে স্কুল শিক্ষিকার আত্নহত্যা ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা মাদরাসা থেকে শিশুকে তুলে নেওয়ার অভিযোগ, উদ্ধারে পুলিশের ঘুষ নেওয়ার দাবি কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কালিগঙ্গা নদীর তীরে যাত্রীদের উঠানামার সাঁকোটি নির্মাণ হওয়ায় দুর্ভোগের রক্ষা পেল গ্রামবাসী

কালিগঙ্গা নদীর তীরে যাত্রীদের উঠানামার সাঁকোটি নির্মাণ হওয়ায় দুর্ভোগের রক্ষা পেল গ্রামবাসী


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ ২০২৬


কালিগঙ্গা নদীর তীরে যাত্রীদের উঠানামার সাঁকোটি নির্মাণ হওয়ায় দুর্ভোগের রক্ষা পেল গ্রামবাসী

পিরোজপুর: কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীর তীরের গুরুত্বপূর্ণ একটি ঘাটে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এগিয়ে এসেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ ও এলাকাবাসী। নদীতে ট্রলার বা নৌকা থেকে যাত্রী সাধারণের নিরাপদ ওঠানামার জন্য সেখানে একটি সাঁকো তৈরি করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল দশটায় উপজেলার কালিগঙ্গা নদীর তীরে সয়না খেয়াঘাটের যাত্রীদের উঠানামার নবনির্মিত সাঁকোটি উদ্বোধন করেন, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন ইউপি প্রতিনিধিগণ, স্থানীয় জনগণ ও আগত যাত্রীরা।
উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদী তীরবর্তী এই ঘাটটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ নদী পারাপারের ক্ষেত্রে এই ঘাটটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে এখানে কোনো স্থায়ী ঘাট না থাকায় কাদামাটি পাড়িয়ে এবং চরম ঝুঁকি নিয়ে যাত্রীদের ট্রলারে উঠতে হতো। জোয়ারের সময় এই সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়াত।
জনভোগান্তির বিষয়টি বিবেচনা করে ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করার লক্ষ্যে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মিলে এই সাঁকোটি তৈরির উদ্যোগ নেন। ইউনিয়ন পরিষদ থেকে কিছু বরাদ্দ , ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয়দের স্বেচ্ছাশ্রম এবং অর্থায়নে দ্রুততম সময়ের মধ্যে সাঁকোটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
সাঁকোটি নির্মাণের ফলে এখন শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীরা অনেক স্বচ্ছন্দে যাতায়াত করতে পারছেন। স্থানীয় বাসিন্দা মোঃ মাসুম ও কলেজ ছাত্রী শারমিন জানান, “আগে টলারে উঠতে গিয়ে অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকতো।এখন এই সাঁকোটি হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।
সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ জানান, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হল। জনগণের দুর্ভোগ লাঘবে স্থানীয়দের নিয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা এই সাঁকোটি নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাথে পিরোজপুর জেলা শহরের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত যোগাযোগের একমাত্র মাধ্যম সয়না হুলারহাট খেয়াঘাট। অত্র ইউনিয়নের ৯টি গ্রাম সহ পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার ৪/৫টি গ্রামের লোকজন সহজে এই পথ দিয়ে জেলা শহরে যাতায়াত করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩১:৫২   ৭৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


তালতলীতে বিএনপির পাল্টাপাল্টি সভা, ১টি পিস্তল ও চাঁর রাউন্ড গুলিসহ আটক ৫
কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান
কাউখালীতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ রেজিস্ট্রেশনে ক্রীড়া প্রতিভা বিকাশে ব্যাপক সাড়া
চার দশক ধরে জোয়ারের পানির সঙ্গে লড়াই করছে লোন্দা গ্রামের মানুষ
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ



আর্কাইভ