ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় এক বছর হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

কাঁঠালিয়ায় এক বছর হত্যা মামলার দুই আসামী গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬


কাঁঠালিয়ায় এক বছর হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
ঝালকাঠি: কাঁঠালিয়ায় হত্যার এক বছর পর পাহাড়াদার ও ইউনিয়ন আনসারের সহকারি প্লাটুন কমান্ডার শাহজাহান হাওলাদার হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাবের সহায়তায় ঢাকার দক্ষিনখান ও সায়েদাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শৌলজালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে জনি হাওলাদার (২১) এবং উত্তর কচুয়া গ্রামের ইউনুছ খানের ছেলে শিশু লিখন খান (১৩)। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আবু নাছের রায়হান।
থানা পুলিশ জানান, গত বছরে ২০ জানুয়ারী রাতে স্থানীয় সেন্টারের হাটে পাহাড়া শেষে ভোরে বাড়ী ফেরার পথে দূর্বৃত্তরা তাকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় কচুয়া এলাকায় রাস্তায় ফেলে যায়। ভোরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ তাকে উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬দিন পর মারা যান তিনি। ঘটনায় নিহতের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, গ্রেফতারকৃত জনিকে কোর্টে এবং শিশু লিখনকে শিশু আদালতে চালান করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:১৮   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ