ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ ২০২৬


 গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা

ভোলা: ‘‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’’ স্লোগানে ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া ২০০ এর সার্বিক তত্ত্বাবধানে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষ্যে ৪ পর্বের অনুষ্ঠানসূচি, আলোচনা সভা, ইফতার মাহফিল, স্মৃতিচারণ, স্মারক পাঠ, অনুভূতি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অত্র বিদ্যালয়ের ১৯৬৮ ব্যাচের শিক্ষার্থী মো. নুরুল হকের সভাপতিত্বে এবং সাইফুল রিয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বন্ধন ফাউন্ডেশনের সভাপতি কাজি কবির হোসেন, স্মারক পাঠ করেন মো. জসিম উদ্দিন, ক্রম বিকাশ, স্মারক পাঠ করেন লিয়াকত হোসেন সুজন, স্মৃতিচারণ করেন অ্যাডভোকেট বশির উল্যাহ, নজরুল ইসলাম জামাল।
উল্লেখ্য, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ প্রায় ৮০ বছর সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়। আট দশকের সভ্যতা ও সমৃদ্ধির এক জীবন্ত বাতিঘর। অনগ্রসর জনপদকে আলোকিত করার যে মহান ব্রত নিয়ে এর পথচলা শুরু হয়েছিল, আজ তা পূর্ণতায় ভাস্কর। অতীতের গৌরব ও বর্তমানের নিষ্ঠা নিয়ে এই বিদ্যাপীঠ আগামী প্রজন্মের হৃদয়ে জ্ঞানের মশাল জ্বেলে যাবে অনন্তকাল।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২০:২৯   ১২৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫



আর্কাইভ