ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে ভাইকে গুলি করে হত্য, দুই আসামী গ্রেফতার

বোয়ালমারীতে ভাইকে গুলি করে হত্য, দুই আসামী গ্রেফতার


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


 বোয়ালমারীতে ভাইকে গুলি করে হত্য, দুই আসামী গ্রেফতার

ফরিদপুর: বোয়ালমারীতে বড় ভাইয়ের শটগানের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে ৭ জনকে আসামি করে বুধবার রাতে বোয়ালমারী থানায় মামলাটি করেন (মামলা নং-৩১)। মামলায় নিহতের বড় ভাই ডা. গোলাম কবিরকে ১ নম্বর, তার দ্বিতীয় স্ত্রী হোসনে আরা বেগমকে ২ নম্বর এবং প্রথম স্ত্রী মাহবুবা কবির ওরফে লিপি বেগমকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় প্রধান দুই আসামি ডা. গোলাম কবির ও হোসনে আরা বেগমকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩২৩/৩০২/১০৯/৩৪ ধারায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। উল্লেখ্য, বুধবার সকালে বোয়ালমারী পৌরসভার চতুল মধ্যপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তির গাছ বিক্রি নিয়ে বিরোধের জেরে ডা. গোলাম কবির তার লাইসেন্সকৃত শটগান দিয়ে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টুকে গুলি করেন।

ৎপরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডা. গোলাম কবির ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচনে মাত্র ২ হাজার ১৫৯ ভোট পেয়ে তার জামানত বাজেয়াপ্ত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৩৫   ১৪১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ