ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে বিএনপি ও যুবদল নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

বাউফলে বিএনপি ও যুবদল নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬


 বাউফলে বিএনপি ও যুবদল নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
পটুয়াখালী: বাউফলে স্বাধীনতা দিবসে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ফরিদ গাজী ও শফিকুল ইসলাম লিটন নামে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে জামায়াত- শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে । বৃহস্পতিবার রাত ৮ দিকে বাউফল বাজার সংলঘ্ন ব্রীজ এলাকায় ও রাত ৭ টায় কালাইয়া বম্দরের প্যাদা রোডে পৃথক পৃথক ভাবে এ হামলা চালানো হয়। ওই হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে আজ শুক্রবার বেলা ১১ টায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারের বাসভবনস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান তছলিম তালুকদার।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৭ টার দিকে কালাইবন্দরের প্যাদা রোডে একটি চায়ের দোকানে বসে ছিলেন যুবদল নেতা শফিকুল ইসলাম লিটন। এ সময় আতর্কিতভাবে শিবির কর্মীরা লিটনের ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্থাস্থকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনার প্রতিবাদে রাতে তাৎক্ষনিকভাবে পৌরসদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।

ওই প্রতিবাদ মিছিলে অংশ নেয়ায় রাত ৮ টার দিকে বাউফল বাজার ব্রিজ এলাকায় উপজেলা বিএনপির সদস্য বশির গাজীর কে লাঠিসোটা ও ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে জামায়াত - শিবিরের কর্মীরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আহত লিটন ও বশির গাজী দুজনকেই বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল ডিউটি অফিসার এ.এস.আই লিমা বলেন, এ ঘটনায় আমি কোন লিখিত অভিযোগ পাইনি। সরাসরি ওসি স্যারের কাছে কোন অভিযোগ দিয়েছে কিনা তা আমি জানিনা।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:৪৫:০০   ২৪২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ