ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তেল পেয়ে অবশেষে সমুদ্রে নামলো শতাধিক মাছ ধরার ট্রলার

তেল পেয়ে অবশেষে সমুদ্রে নামলো শতাধিক মাছ ধরার ট্রলার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


 তেল পেয়ে অবশেষে সমুদ্রে নামলো শতাধিক মাছ ধরার ট্রলার

পটুয়াখালী: জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়া পটুয়াখালীর কলাপাড়া উপকূলে প্রশাসনের বিশেষ উদ্যোগে সমুদ্রে নামতে শুরু করেছে শতাধিক মাছ ধরার ট্রলার। দরিদ্র জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা সচল রাখতে জরুরিভাবে ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। শনিবার, ৪ এপ্রিল সন্ধ্যার পর কলাপাড়া উপজেলার বিসমিল্লাহ ফিলিং স্টেশন ও আলীপুর ফরাজী ট্রেডার্স পাম্পের মাধ্যমে এই জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এর আগে আলীপুর ফরাজী ট্রেডার্সে ১২ হাজার লিটার এবং বিসমিল্লাহ ফিলিং স্টেশনে ১৫ হাজার লিটার ডিজেল অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়।
চাহিদা অনুযায়ী ছোট, মাঝারি ও বড় ট্রলারে ৪০০ থেকে ১০০০ লিটার পর্যন্ত ডিজেল সরবরাহ করা হয়েছে। এতে অন্তত ১০০টি ট্রলারের জেলেরা তাৎক্ষণিকভাবে সমুদ্রে যাওয়ার সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববারও এই জ্বালানি সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের জ্বালানি সংকটে কলাপাড়া উপকূলের প্রায় ২৫০ ট্রলার এবং অন্তত ২০ হাজার জেলে কার্যত কর্মহীন হয়ে পড়েছিলেন। একটি বড় ট্রলারের ১৫-১৬ দিনের জন্য সমুদ্রে যেতে সাধারণত ৭০০-৮০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। জ্বালানি সরবরাহের ফলে জেলে ও ট্রলার মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পরিমাণ জ্বালানি দিয়ে পুরো সংকট দূর করা সম্ভব নয়। লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জেলেদের জীবন-জীবিকা ও সমুদ্র অর্থনীতির স্বার্থে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানান।
মৎস্য বন্দর মহিপুর আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা বলেন, সরকারের এই উদ্যোগ জেলেদের জন্য সহায়ক হবে এবং তাদের কাজে গতি আনবে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় জেলেদের জ্বালানি সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, সড়ক পরিবহনের স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রেখেই জেলেদের জন্য বিশেষ এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য আগামী ১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। এর আগে অন্তত একবার জেলেরা যেন মাছ ধরার সুযোগ পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:৪৪   ৭৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ