ঢাকা    সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দুই জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান দল যাতে সরকারের ভেতর হারিয়ে না যায় ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত ভেড়ামারায় টেকসই কৃষি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবুধুর মৃত্যু,লাশ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার চাটমোহরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান পুলিশ কোনো দলের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া পিবিআই পুলিশ সদস্য আটক

চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া পিবিআই পুলিশ সদস্য আটক


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


 চাঁদাবাজি করতে গিয়ে  ভুয়া পিবিআই পুলিশ সদস্য আটক

পাবনা: সুজানগরে আরিফ মিয়া নামে ভুয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এক পুলিশকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

রবিবার(০৫ এপ্রিল) রাতে সুজানগর পৌর বাজার থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।সুজানগর থানার ওসি মো.মোজাফফর হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

আরিফ মিয়া হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর রামপুর পার্ট এলাকার কাজল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, আরিফ মিয়া পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া এলাকার আব্দুর রহিম খানের মাস্টার্স সম্পূর্ণ করা মেয়েকে গত চার মাস পূর্বে পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ করে পাবনা পিবিআই পুলিশ সদস্য পরিচয়ে বসবাস করছিল । এবং সুজানগর সহ বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয় ভীতি দেখিয়ে অনৈতিক আর্থিক সুবিধা আদায় করতে থাকেন।

তারই ধারাবাহিকতায় এদিন সুজানগর পৌর শহরে এসে পিবিআই পুলিশ পরিচয় এক ব্যক্তির থেকে টাকা নিতে আসলে তার গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী গোপনে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার আরিফ মিয়াকে জিজ্ঞাসা করলে সে ভুয়া পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্মের কথা স্বীকার করে।

এ সময় তাকে তল্লাশি চালিয়ে একসেট ইউনিফর্ম, একটি পিবিআই পুলিশ সদস্যের ভুয়া আইডি কার্ড একটি ইউনিফর্মের বেল্ট ও মোবাইল উদ্ধার করা হয়।

থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫৭   ১৩২ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান
গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক
ফেসবুকে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১
প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি
সুজানগর সম্ভাব্য মেয়র প্রার্থীর উঠান বৈঠক



আর্কাইভ