ঢাকা    সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দুই জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান দল যাতে সরকারের ভেতর হারিয়ে না যায় ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত ভেড়ামারায় টেকসই কৃষি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবুধুর মৃত্যু,লাশ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার চাটমোহরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান পুলিশ কোনো দলের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ
ভোলা: লালমোহন উপজেলায় জ্বালানি তেল না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা। শনিবার রাত ২টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত ইউএনওর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে অবস্থান নিয়ে শতাধিক বিক্ষোভকারী অন্তত এক ঘন্টা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও সাউদিয়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল থাকার পরেও তাদের তেল দেয়নি। বিষয়টি জানাতেই তারা ইউএনওর বাসভবনের সামনে অবস্থান নেন।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক নৈশপ্রহরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত রয়েছে যাদের লাইসেন্স বা কাগজপত্র নেই তাদের তেল না দেওয়ার। যার জন্য কিছু মোটরসাইকেল চালক তেল পাননি। এ নিয়ে তারা গভীর রাতে আমার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২৩   ১০১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম
কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার
জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ
রাঙ্গাবালীতে এক বছরে ছয় ইউএনওর বদলি
কাউখালীতে বিশেষ অভিযানে দুই গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক



আর্কাইভ