ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জের আ’লীগ আমলের প্রভাব খাটানো ইউএনও মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব

নবাবগঞ্জের আ’লীগ আমলের প্রভাব খাটানো ইউএনও মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬


 নবাবগঞ্জের আ’লীগ আমলের প্রভাব খাটানো ইউএনও মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব

ঢাকা: আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও মো. আলমগীর হোসেন এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব পদে বহাল। ২০১৫ সালের সেদিন নিজের প্রভাব ও ক্ষমতা খাটিয়ে তৎকালীন বিএনপির নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাককে উপজেলার উন্নয়ন সভা করতে দেননি তিনি। এমনকি পরিষদ চত্বরে পুলিশ ও আনসার মোতায়েন করে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেন তৎকালীন ইউএনও মো.আলমগীর হোসেন। ফ্যাসিস আওয়ামী সরকারের আমলে ঢাকার নবাবগঞ্জের ইউএনও ছিলেন আলমগীর হোসেন। তিনি এখন বর্তমানে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব হিসেবে আছেন।
তৎকালীন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিএনপি করার কারণে অনেকটা নিরবে এসব অনিময় ও ইউএনও’র দাম্ভিকতাকে মেনে নিতে হয়। সে সময়ে তিনি অনেকটা বিধি লংঘন করেই মাসিক উন্নয়ন সভা থেকে চলে যান। তৎকালীন আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান/ জনপ্রতিনিধিরা সেদিন ওই ঘটনার নিন্দা জানিয়েছিলেন। কিন্তু আওয়ামী সরকার তাকে এ কারনে পদোন্নতি দেন বলে অভিযোগ রয়েছে।
আলমগীর হোসেন বর্তমান বিএনপি সরকারের আমলে অনেকটা বহাল তবিয়তে মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করছেন। গত ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় তাকে দেখা গেছে প্রধানমন্ত্রীর গাড়ীর পাশে।
এঘটনায় ঢাকা জেলা বিএনপি অনেকটা হতভম্ব ও স্পর্শকতার বলে দাবী করছেন। সেই সময়ের একজন আওয়ামী মদদপুষ্ট কর্মকর্তা কিভাবে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর এমন গুরুত্বপূর্ণ কর্মসূচীতে অংশ নেন? এমন প্রশ্নই এখন দোহার- নবাবগঞ্জে সাধারণ মানুষের মাঝে এবং ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের মনে।
অনুসন্ধানী সুত্রে জানা যায়, ২০১৫ সালের জানুযারী মাসের দিকে তিনি নবাবগঞ্জ উপজেলা পরিষদের একটি সভায় এমন ঘটনা ঘটান। যাতে তৎকালীন বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক
সেইদিন সভায় যোগদান করতে না পারেন। আলমগীর হোসেন সেই চেষ্টা করেছেন বলে অভিযোগ নবাবগঞ্জ উপজেলা বিএনপির। শুধু সভা বানচাল করেই তিনি ক্ষ্যান্ত হননি। তৎকালীন আওয়ামী মন্ত্রীকে খুশি করার জন্য তৎক্ষনিক থানা পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান এনে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে পরিষদ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন বলেও অভিযোগ আছে।

সেদিন পরিস্থিতির কারণে ইউএনও আলমগীরের এহেন আচরণ ও ক্ষমতার দাপটের প্রতিবাদ করতে পারেন নাই খন্দকার আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি। বর্তমানে আওয়ামীলীগ ক্ষতাচ্যুত হওয়ার পর ঘাপটি মেরে থাকা সেই আওয়ামী দোসর হিসেবে পরিচিত নবাবগঞ্জ উপজেলার সাবেক নিবার্হী কর্মকর্তা এবং বর্তমান মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব আলমগীর হোসেন বহাল তবিয়তে আছেন। নবাবগঞ্জবাসী সেই ঘটনার নিন্দা জানিয়ে সরকারের কাছে তার বিচার দাবি জানিয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সময়ে পরিষদের এক ভাইস চেয়ারম্যান বলেন, তার উদ্ব্যত আচরণ, বিধি ভঙ্গ ও দাপট সেদিন আমাদেরকে শুধু কষ্ট দেয়নি। নির্বাচিত প্রতিনিধি হিসেবে সেদিন অনেকটা ভয়ে আতংকে অফিস ছাড়তে বাধ্য হয়েছিলাম আমরা।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব পদে অধিষ্ঠিত মো. আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করতে পারা যায় নি।
এ বিষয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় তাকে দেখে মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এ সময়ে তিনি আমাকে দেখে প্রধানমন্ত্রীর গাড়ীর সামনে গিয়ে দাড়ায়। আমাকে দেখেও না দেখা’র ভান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:২১   ২৫৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ