ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » পুলিশ দেখে ২২ কেজি গাঁজা ফেলে পালাল মাদক কারবারিরা

পুলিশ দেখে ২২ কেজি গাঁজা ফেলে পালাল মাদক কারবারিরা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬


পুলিশ দেখে ২২ কেজি গাঁজা ফেলে পালাল মাদক কারবারিরা
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি গাঁজা ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে জহিরুল ইসলাম (৪০) ও কালু হোসেন (৩৭) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সোমবার মধ্যরাতে উপজেলা বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে পুলিশ ২২ কেজি গাঁজা উদ্ধার করে।
পুলিশ জানায়, পুলিশের কাছে তথ্য আছে সোমবার মধ্যরাতে বিশনন্দী এলাকা দিয়ে ৩০ কেজি গাঁজা নিয়ে মাদক কারবারিরা আড়াইহাজার উপজেলা সদর হয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করবে। পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হাকিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনার দিন রাত পৌনে ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রæত মাদক সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সময়ের অভাবে পুরো চালান সরাতে না পারলেও তারা ৮ কেজি গাঁজা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্তল থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিশনন্দী এলাকার জহিরুল ইসলাম ও কালু হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সাথে কোন মাদকদ্রব্য না পাওয়া গেলেও পুলিশের দাবী তারা মাদক কারবারের সাথে জড়িত। তবে তাদের বিরুদ্ধে পূর্বে মাদকের কোন মামলা আছে কিনা পুলিশ সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, প্রায় ৩০ কেজি গাঁজা কারবারিরা বিক্রির উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল। তবে অভিযানের আগেই ৮ কেজি গাঁজা সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:৩৩   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ