ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী থানা প্রাঙ্গণে ওসির উদ্যোগে সবজি চাষ

কাউখালী থানা প্রাঙ্গণে ওসির উদ্যোগে সবজি চাষ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬


 কাউখালী থানা প্রাঙ্গণে ওসির উদ্যোগে সবজি চাষ

পিরোজপুর: পুলিশি সেবার পাশাপাশি সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুরের কাউখালী থানা। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইনের উদ্যোগ ও পরিকল্পনায় থানা চত্বরের পতিত জমিতে গড়ে তোলা হয়েছে একটি বিষমুক্ত সবজি বাগান। এই বাগান থেকে উৎপাদিত টাটকা সবজি দিয়ে এখন থানার পুলিশ সদস্যদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটানো হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার চারপাশের এক সময়ের পরিত্যক্ত ও আগাছা ঘেরা জায়গাগুলো এখন ভরে আছে সবুজ আর সতেজ সবজিতে। বাগানে চাষ করা হয়েছে পেঁপে, মিষ্টি কুমড়া, শসা, বেগুন, লাল শাক, ঢেঁড়স, ডাটা,রেহা, পুঁইশাক ও কাঁচা মরিচসহ নানা ধরনের মৌসুমি সবজি। নিয়মিত পরিচর্যার ফলে ফলনও হয়েছে বেশ আশানুরূপ। সবজির পাশাপাশি সৌন্দর্য বন্ধনে জন্য বিভিন্ন প্রকারের ফুলের গাছ রয়েছে রয়েছে থানা প্রাঙ্গনে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’—এই লক্ষ্য থেকেই আমরা থানা প্রাঙ্গণের পতিত জায়গায় সবজি চাষের পরিকল্পনা করি। এতে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকছে, অন্যদিকে পুলিশ সদস্যরা ফরমালিনমুক্ত ও বিষমুক্ত তাজা সবজির স্বাদ পাচ্ছেন। নিজের হাতে করা বাগানের সবজি খাওয়ার আনন্দই অন্যরকম।
থানার পুলিশ সদস্যরা অবসরে এই বাগানের পরিচর্যা করেন, যা তাদের মানসিক প্রশান্তি ও শরীরচর্চায় সহায়ক ভূমিকা রাখছে। ওসির এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। অনেকে মনে করছেন, কাউখালী থানার এই দৃষ্টিনন্দন সবজি বাগান কৃষি বিপ্লব ও স্বনির্ভরতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৭:০৮   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা
● ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ
● পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ
● ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
● কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ



আর্কাইভ