ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » উন্নয়ণ বঞ্চিত কাঁঠালিয়ার উন্নয়ণে কাজ করা হবে: এমপি রফিকুল ইসলাম জামাল

উন্নয়ণ বঞ্চিত কাঁঠালিয়ার উন্নয়ণে কাজ করা হবে: এমপি রফিকুল ইসলাম জামাল


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬


 উন্নয়ণ বঞ্চিত কাঁঠালিয়ার উন্নয়ণে কাজ করা হবে: এমপি রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি: ১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ বিএনপি কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, কাঁঠালিয়ার বিষখালী নদীতে টেকসই বেরিবাঁধ, উপজেলা সদরে হাসপাতাল, শিক্ষার মানন্নোয়ন ও রাস্তা ব্রীজ কালভার্টসহ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ণে কাজ করা হবে। অবহেলিত কাঁঠালিয়া বাসীর ভাগ্যন্নোয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য।

পাশাপাশি সকল ধরনের অনিয়ম দূর্নীতি কঠোর হস্তে দমন করা হবে। ইতিমধ্যে জাতীয় সংসদে উপজেলা সদরে একটি হাসপাতালের নির্মাণের জন্য আমি জোরালো বক্তব্য রেখেছি। সন্তাস দূর্নীতি ও মাদকমুক্ত কাঁঠালিয়া গড়তে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের সাথে উন্নয়ণমূলক কর্মকান্ড বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সি, যুবদলের সদস্য সচিব মো.জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.হাসিব ভুট্রো, অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক কামরুজ্জামান পলাশ, অধ্যাপক মো.নফিজুর রহমান, ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার, মো.রুবেল মোল্লা,সাইফুল মল্লিক, আশিকুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন, মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের স্থান কাঁঠালিয়ায় হবে না। এ ধরনের কাজে কেউ লিপ্ত হলে তাকে ছাড় দেওয়া হবে না। দলের কেউ অন্যায় করলে দল এর দায় নেবে না। আমরা ভালো কাজের সব ধরনের সহযোগীতা করবো। উন্নয়ণমূলক কাজে নিম্মনামের কাজ করলে তা বরদাশত করা হবেনা। সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম দূর্নীতির কথা শোনা যায়। এটা বন্ধ করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:১৩   ১২১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ