ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিআরডিবির উদ্যোগে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ উদ্বোধন

কাউখালীতে বিআরডিবির উদ্যোগে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ উদ্বোধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬


কাউখালীতে বিআরডিবির উদ্যোগে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ উদ্বোধন

পিরোজপুর: কাউখালীতে বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভাসুয়াল প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, পল্লী জীবিকায়ন প্রকল্প ০৩ এর প্রকল্প পরিচালক মোঃ আলাউদ্দিন সরকার।
হাঁস-মুরগি পালনের মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন। তিন দিনব্যাপী এই কোর্সে আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সুজল কুমার পোদ্দার।
অনুষ্ঠানের বক্তারা বলেন,সরকারের মূল লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরি করা। হাঁস-মুরগি পালন একটি লাভজনক পেশা। প্রশিক্ষিত হয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার পরিচালনা করতে পারলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নয়টি সমিতি থেকে ৪০ জন নারী সদস্য অংশ অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে এবং খামার স্থাপনে প্রয়োজনীয় কারিগরি ও ঋণ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫৩   ৯৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ