ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড

সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬


সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড
ফরিদপুর: সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুই জনকে একমাস করে ও একজনকে ১৫ দিনের
কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এ কারাদণ্ড
প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় গ্রামের হালিম শেখের ছেলে রাজীব শেখ, কসবা গট্টি গ্রামের বিল্লাল শেখের ছেলে জিলাল শেখ
ও পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামের তৈয়বুর শেখের ছেলে তুহিন শেখ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে গট্টি এলাকার একটি কলা বাগারের ভেতর বসে মাদকদ্রব্য সেবন করছিলেন তিন যুবক। খবর পেয়ে ইউএনওর
নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকসেবী রাজীব শেখ ও
জিলাল শেখকে ১ মাস করে ও তুহিন শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনার সময় সালথা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আজকে তিন মাদকসেবীকে বিভিন্ন
মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:১৪   ১৭০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ