ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সুধী সমাবেশ

লালমোহনে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সুধী সমাবেশ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬


লালমোহনে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সুধী সমাবেশ

ভোলা: লালমোহন উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, সাইবার ক্রাইম ও মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালমোহন থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মাদক বিরোধী র‍্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
তিনি বলেন, সমাজকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এ সময় মাদক ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বানও জানান তিনি। এছাড়া তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান পুলিশ সুপার।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, শিক্ষাণবিশ সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মো. আব্দুল হক, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আতিকুর রহমান আবু তৈয়বসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০০:০০   ১৩১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ