ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমীর বাংলা নববর্ষ উদযাপন

কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমীর বাংলা নববর্ষ উদযাপন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬


কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমীর বাংলা নববর্ষ উদযাপন

পিরোজপুর: উৎসবমুখর পরিবেশ আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সুর ছন্দ সংগীত একাডেমি’ এক মনোজ্ঞ বৈশাখী সংগীত অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই বর্ষবরণের চিরাচরিত গান ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গেয়ে নতুন বছরকে স্বাগত জানায় একাডেমীর শিক্ষার্থীরা। এরপর একে একে তারা হারানো দিনের গান, দেশাত্মবোধক গান এবং লোকজ সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে একাডেমীর শিশু শিল্পীদের পরিবেশনা উপস্থিত সুধীজনের ব্যাপক প্রশংসা কুড়ায়। সুর ছন্দ সংগীত একাডেমির সংগীত পরিচালক বরিশাল বেতারের শিল্পী বনানী হালদারের পরিচালনায় সংগীত পরিবেশন করেন, সুর ছন্দ সংগীত একাডেমীর নিয়মিত শিল্পী ও বরিশাল বেতারের শিল্পী রূপকথা, একাডেমির সঙ্গীতশিল্পী অর্পিতা হালদার, তন্বী মজুমদার, প্রদীপ গুহ, অনদিতা সিকদার, অর্পিতা, অন্না কর্মকার, তুলি হাজরা, সাইমন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারা বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। অপসংস্কৃতির ভিড়ে নতুন প্রজন্মকে শুদ্ধ সংগীত চর্চায় উদ্বুদ্ধ করার জন্য সুর ছন্দ সংগীত একাডেমী যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সংগীতপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকলকে বৈশাখী মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:০৭   ১০২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ