ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত

মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত
পিরোজপুর: মঠবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের পরীক্ষায় মোট নিবন্ধিত শিক্ষার্থীর তুলনায় উপস্থিতির হার ছিল লক্ষ্যণীয়ভাবে কম। আজ ​বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্থানীয় দুইটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি হলো সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও খাসমহল লতীফ ইনস্টিটিউট।

​উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১,০৬৯ জন শিক্ষার্থী আবেদন করেছিল। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাত্র ৫১০ জন। বাকি ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। যা মোট পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করেন সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হতে দেখা গেছে। অভিভাবকদের ভিড় থাকলেও কেন্দ্রের ভেতরে ছিল সুশৃঙ্খল পরিবেশ।
এদিকে শিক্ষার্থীর অভিভাবক এরিন জামান অহনার মা বলেন, তিন মাস বিলম্বে পরীক্ষা হওয়ায় আমার মেয়ে শেষ পর্যন্ত অংশ নিতে পারল না। এরই মধ্যে তাকে বরিশালের একটি স্কুলে ভর্তি করিয়ে দেওয়ায় যাতায়াত ও অন্যান্য সমস্যার কারণে সে পরীক্ষায় উপস্থিত হতে পারেনি।

​এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনসুর হেলাল বলেন, আমরা অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ১,০৬৯জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫১০ জন, অনুপস্থিত ৫৫৯জন। অনেক ক্ষেত্রে পারিবারিক স্থানান্তর বা অন্য কোনো কারণে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকতে পারে।
​বিকেলে পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্র ত্যাগ করে। তবে বড় একটি অংশের অনুপস্থিতি নিয়ে স্থানীয় শিক্ষা সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:৪৩   ২০০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ