ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নিখোঁজের ৫ ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ,গণধোলাইয়ে ২ জন নিহত

নিখোঁজের ৫ ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ,গণধোলাইয়ে ২ জন নিহত


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


নিখোঁজের ৫ ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ,গণধোলাইয়ে ২ জন নিহত
মানিকগঞ্জ: নিখোঁজের ৫ ঘণ্টা পর ভুট্টা ক্ষেতে মিলল ৮ বছর বয়সি এক শিশুর হাত-পা বাঁধা লাশ।এ ঘটনায় ক্ষোভে স্থানীয় এলকাবাসী উত্তেজিতরা গণধোলাইয়ে দেয়।এতে দুজনের মারা যায়। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দুদুল মিয়ার ৮ বছর বয়সী মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করে না পেয়ে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এছাড়াও এলাকায় মাইকিং করা হয়। কিন্তু দীর্ঘ সময় পরও তার কোনো সন্ধান মেলেনি।
অবশেষে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার লাশ দেখতে স্থানীয়রা। এ দৃশ্য মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে, সৃষ্টি হয় তীব্র ক্ষোভের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির পরনে থাকা স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
ঘটনার পরপরই জড়িত সন্দেহে স্থানীয়রা বাবা ও ছেলেসহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৩৫) ও তার ভাই ফজলু (২৮) মারা যায়। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণধোলাইয়ের ঘটনাতেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:০৭   ১০৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ