ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


ভোলা: লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ আজাহার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. শাহে আলম, সহকারী শিক্ষক নুরুন নাহারের বিদায় ও বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ডাঃ আজাহার উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. মাকসুদ উল্যাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিস সাদেক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ঈমাম হোসেন। এবছর এই বিদ্যালয় থেকে মোট ৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ পরিচালনা করবে। এজন্য শিক্ষার্থীদের ভালো ভাবে পড়ালেখা চালিয়ে যেতে হবে। পরীক্ষার যথাযথ নিয়ম পালন করে পরীক্ষার হলে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। জ্ঞানের আলো ও জীবনের গুরুত্বপূর্ণ পটভূমিতে তোমরা এখন নতুন পথের সহযাত্রী। জাতির অনাগত দিনের দায়িত্ব নেয়ার সাধনায় তোমরা সকলে সফল হও এই কামনা করছি।

বাংলাদেশ সময়: ২২:৩১:২৬   ১০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ