ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ারলমারী দুইপক্ষের সংঘর্ষে একাধিক দোকান-বাড়ি ভাঙচুর

বোয়ারলমারী দুইপক্ষের সংঘর্ষে একাধিক দোকান-বাড়ি ভাঙচুর


মো.ইকবাল হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬


বোয়ারলমারী দুইপক্ষের সংঘর্ষে একাধিক দোকান-বাড়ি ভাঙচুর

‎ফরিদপুর: বোয়ালমারীতে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহতের খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি দোকান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন। তবে এ ঘটনায় সন্ধেহভাজন হিসেবে ৪-৫জনকে আটক করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সহিংসতায় একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন এবং দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সমর্থকদের মধ্যে কমলেশ্বরদী বাজারের কয়েকটি দোকানপাট নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, ২০২০ সালে ওই জমির একটি অংশ জোরপূর্বক দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান পক্ষের লোকজন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গত ১৭ এপ্রিল বিকেলে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হলেও একপক্ষ সেখানে উপস্থিত হয়নি বলে অভিযোগ ওঠে। পরে সালিশে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট স্থাপনায় তালা ঝুলিয়ে দেন।

এর জের ধরে শনিবার বিকেল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা সন্ধ্যার পর সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে উভয়পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কমলেশ্বরদী চরপাড়া বাজার এলাকায় জড়ো হয়। শুরু হয় উত্তেজনাকর বাকবিতণ্ডা। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুইপক্ষের একাধিক স্থাপনার সাথে স্থানীয় বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুইপক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও আমি জমির দখল নিতে পারিনি। চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ তার লোকজন জোরপূর্বক জমি দখল করে রেখেছেন। শনিবার তার লোকজন পরিকল্পিতভাবে আমার সমর্থকদের ওপর হামলা চালায়। ছিরু মাতুব্বরের সারের দোকানসহ আমার ৪/৫ জন সমর্থকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং আমার লোকজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

‎তবে চেয়ারম্যান মোশাররফ হোসেনকে মোবাইল ফোনে পাওয়া না গেলে কথা হয় তার বড় ভাই বাজার বনিক সমিতির সভাপতি আবজাল হোসেনের সাথে। তিনি বলেন, বাজারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে অধিকাংশ দোকানপাট যার যার নিজ জায়গাতেই রয়েছে। বিল্লাল হোসেন বিভিন্ন ব্যক্তি—বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনসহ—অনেকের বিরুদ্ধে মামলা করে পরিস্থিতি জটিল করে তুলেছেন। তিনি আরো বলেন, ওইদিন সন্ধ্যার পর হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও অনেকেই তাদের কথা মানেনি। পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জমি বিরোধটি দীর্ঘদিনের এবং এর পেছনে রাজনৈতিক প্রভাবও রয়েছে।

‎বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে তিনি আরো জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৯:১২   ৪৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ