ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে শারীরিক প্রতিবন্ধী নারীর কৃষিজমি জবরদখল করে মাটি বিক্রির অভিযোগ

ভূঞাপুরে শারীরিক প্রতিবন্ধী নারীর কৃষিজমি জবরদখল করে মাটি বিক্রির অভিযোগ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


 ভূঞাপুরে শারীরিক প্রতিবন্ধী নারীর কৃষিজমি জবরদখল করে মাটি বিক্রির অভিযোগ

টাঙ্গাইল: ভূঞাপুরে এক শারীরিক প্রতিবন্ধী নারীর কৃষিজমি জোরপূর্বক দখল করে মাটি কেটে বিক্রির অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপির তিন নেতার বিরুদ্ধে। এঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। অভিযুক্তরা হলেন- নিকরাইল ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ও আব্দুল মোন্নাফ।

শারীরিক প্রতিবন্ধী ভুক্তভোগী ফরিদা খাতুন উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের মরহুম জিঞ্জির আলী ফকিরের মেয়ে।
মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঐ নারী।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় দুই বছর ধরে প্রভাবশালী এই তিন নেতা বেআইনিভাবে ফরিদার একমাত্র কৃষিজমি দখলে রেখে খননযন্ত্রের মাধ্যমে মাটি কেটে বিক্রি করে আসছেন। জমিতে গিয়ে বাধা দিলে ফরিদা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে ফরিদা, তার ভাই ও ভাইয়ের মেয়ে আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে বাধ্য হন।

স্থানীয় সূত্রে জানা যায়, একাধিকবার বিষয়টি স্থানীয় প্রভাবশালী মহলে উত্থাপন করা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি।

স্থানীয় লোকজন জানায়, বিচারের আশায় ফরিদা বিভিন্ন নেতাকর্মীর দ্বারে দ্বারে ঘুরেছেন। প্রতিবারই আশ্বাস মিলেছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। সে কখনো জমির মাটি বিক্রির টাকাও পায়নি এবং এখন পর্যন্ত জমিও ফেরত পায়নি।

ভুক্তভোগী ফরিদা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছোটবেলা থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার আমার বিয়ে হয়নি। ভাঙা ঘরে বৃদ্ধা মাকে নিয়ে থাকি। এই জমিটুকুই ছিল বাঁচার একমাত্র অবলম্বন। এখন সেটাও দখল হয়ে গেছে। জমিতে গেলে মারধর করে। আমি আমার জমি ফেরত চাই এবং হামলার বিচার চাই।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। সাংগঠনিকভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:১৯   ১৮০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ