ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ৩১ ঘণ্টা পরে ফেরিঘাটে ভেসে এলো মরদেহ

৩১ ঘণ্টা পরে ফেরিঘাটে ভেসে এলো মরদেহ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


৩১ ঘণ্টা পরে ফেরিঘাটে ভেসে এলো মরদেহ

পটুয়াখালী: দুমকি উপজেলার চরগরবদী ফেরিঘাটে নদীতে পড়ে নিখোজ হ‌ওয়া জহিরুল ইসলাম (৫৭) এর মরদেহ দীর্ঘ ৩১ ঘন্টা পরে সেই ফেরিঘাটেই ভেসে এসেছে।
বৃহস্পতিবার,২৩ এপ্রিল আনুমানিক ভোর সাড়ে ৫ টার দিকে চরগরবদী ফেরিঘাট সংলগ্ন এলাকায় বালুর জাহাজের শ্রমিকরা একটি লাশ ভাসতে দেখে স্থানীয়দের ও পুলিশকে খবর দেয়। পরে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।নিহত জহিরুল ইসলাম টুটুল বাউফলের কনকদিয়া গ্রামের মৃত মোতাহার উদ্দিনের ছেলে।
উল্লেখ্য,তাল‌ইয়ের মৃত্যুর খবরে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় গত ২১ তারিখ রাত ১০ টায় অন্ধকারে ফেরিতে নামতে গেলে ফেরি এবং পল্টনের মাঝখানের ফাঁকা অংশে তিনি পড়ে গিয়ে নিখোঁজ হন। পরের দিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর অভিযান পরিচালনা করে লাশটি খুঁজে পেতে ব্যর্থ হয়।
এ ব্যাপারে দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:১৯   ১২৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ