ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে পদ্মা নদীতে বালু উত্তোলনে জেল- জরিমানা

দোহারে পদ্মা নদীতে বালু উত্তোলনে জেল- জরিমানা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


 দোহারে পদ্মা নদীতে বালু উত্তোলনে জেল- জরিমানা

ঢাকা: দোহারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা সড়কের উপর স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বালুর গদী মালিক উপজেলা যুবদলের যুগ্ন- সম্পাদক হামিদুর রহমান সোহাগকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ২৩ জন শ্রমিককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।

বুধবার রাতভর উপজেলার নারিশা ও মুকসুদপুর এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, উপজেলার মুকসুদপুর ডাকবাংলো মোড়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে ২২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে শরীয়ত উল্লাহ নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন,দীর্ঘদিন যাবৎ সড়কের ওপর অবৈধভাবে বালু স্তুপ করে সাধারন মানুষ ও যান চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে বিএনপি নেতা খন্দকার শাহিন মাহমুদ ও মেসার্স আরিফ এন্টারপ্রাইজ এর মালিক আরিফ হোসেনকে আগামী ৩ দিনের মধ্যে বালু সরিয়ে ফেলার নির্দেশ ও চরমপত্র (আল্টিমেটাম) ধরিয়ে দেওয়া হয়।

অভিযানে দোহার থানা পুলিশ ও আনসার বাহিনীর সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ বলেন, দোহারের নারিশা ও মুকসুদপুরে পদ্মায় অবৈধ বালু উত্তলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:৫৫   ১৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ