ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকাণ্ডের তিন দিনের মধ্যে ৫ জন গ্রেফতার

নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকাণ্ডের তিন দিনের মধ্যে ৫ জন গ্রেফতার


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকাণ্ডের তিন দিনের মধ্যে ৫ জন গ্রেফতার
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জায়গা দখল বেদখলকে কেন্দ্র সংঘটিত সংঘর্ষে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামী হেলাল মিয়াসহ ৩ জনকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধৃত হেলাল মিয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। অপর ২ জন হলো নাসির মিয়া ও মাসুম মিয়া। তারা উভয়ই করগাওঁ ইউনিয়নের বেগমপুর গ্রামের বাসিন্দা। এনিয়ে মোট ৫জনকে তিনদিনের মধ্যে গ্রেফতার করা হলো।
পুলিশ সুত্রে জানাযায়, মঞ্জুর মিয়া হত্যাকান্ডের পর থেকেই নবীগঞ্জ থানা পুলিশ জড়িতদের গ্রেফতারে হণ্যে হয়ে খোঁজে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা থেকে মামলার প্রধান আসামী হেলাল মিয়া, তার সহযোগি নাসির মিয়া ও মাসুম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনার ৫ ঘন্টার ব্যবধানে পুলিশ আরও ২ জনকে সিলেট থেকে গ্রেফতার করে। এ পর্যন্ত উক্ত হত্যা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, উপজেলার করগাওঁ ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারী জায়গা দখল-বেদখল নিয়ে (১৯ এপ্রিল) রবিবার সকালে ধৃত আসামী হেলাল মিয়ার নেতৃত্বে একদল লোক খলিলুর রহমানের বাড়িতে হামলা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধেঁ। এতে প্রতিপক্ষের আঘাতে খলিলুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে মঞ্জুর মিয়া নিহত হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৭   ১৭২ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ