ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


 লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ
ভোলা: লালমোহন উপজেলায় এসএসসি-৯৯ ব্যাচের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও এসএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক মো. জসিম জনি, সহকারী শিক্ষক মো. পারভেজ, মো. রিয়াদ, হুমায়ুন কবীর স্বরবর্ণ, সাবেক সেনা সদস্য সালাউদ্দিন সাহাজী, ব্যবসায়ী ফয়সাল মিঝি, রফিকুল ইসলাম, ফিজিও থেরাফিস্ট মো. গিয়াস উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসএসসি-৯৯ লালমোহন উপজেলা গ্রুপ এডমিন মো. জসিম জনি জানান, প্রচণ্ড তাপদাহের মধ্যে শিক্ষার্থীরা যখন পরীক্ষায় অংশ নিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত হয়ে পড়ছে এবং পানির তীব্র প্রয়োজন অনুভব করছে। এই বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে এক বোতল বিশুদ্ধ পানি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে তাদের কিছুটা হলেও ক্লান্তি লাঘব এবং তৃষ্ণা নিবারণ হবে। সামনের রোববার পরবর্তী পরীক্ষায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও একইভাবে পানি বিতরণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্র, এমনকি মাদ্রাসাগুলোতেও এই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। যেহেতু নিজস্ব তহবিল থেকে এই কার্যক্রম চলবে, তাই ফান্ড থাকা সাপেক্ষে পানি বিতরণ চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:১২   ১০৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ