ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬


কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর: কাউখালী থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীর সহযোগীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল কাঠালিয়া বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে উপজেলার আস্পদ্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোঃ আল-আমিন (৩৮)কে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ ৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সহায়তাকারী কচুয়াকাটি গ্রামের অস্থায়ী নিবাসী মোহাম্মদ সজল (৫০)কে গ্রেফতার করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন সংবাদমাধ্যমকে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই সাফল্য পেয়েছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের এই তৎপরতায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৫১   ১১০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ