ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে

কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬


 কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে

পিরোজপুর: তীব্র তাপদাহ ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে পিরোজপুরের কাউখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। অসহনীয় গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দিনে-রাতে অতিরিক্ত লোডশেডিং হওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় অনেকে মোমবাতি বা চার্জলাইটের আলোতে পড়তে বাধ্য হচ্ছে, যা তাদের চোখের জন্যও ক্ষতিকর হয়ে উঠছে।
পরীক্ষার্থীরা জানান, তীব্র গরমে ঘুমের সমস্যা তৈরি হচ্ছে, ফলে পরীক্ষার হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, যা পরীক্ষার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন গুরুত্বপূর্ণ সময়েও যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না যায়, তাহলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তারা দ্রুত লোডশেডিং কমিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, চলমান সংকটের কারণে জাতীয় গ্রিডে উৎপাদন ঘাটতির কারণে সাময়িকভাবে লোডশেডিং বেড়েছে। আশা করি কিছুদিনের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩০   ১৭৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ