ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে বেড়েছে হামের প্রকোপ

পটুয়াখালীতে বেড়েছে হামের প্রকোপ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬


পটুয়াখালীতে বেড়েছে হামের প্রকোপ

পটুয়াখালী: জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার কয়েক গুণ রোগী ভর্তি থাকায় সাধারণ ওয়ার্ড ছাড়িয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতেও ঠাঁই নিয়েছেন আক্রান্তরা।
দশমিনা উপজেলা থেকে চার সন্তানকে নিয়ে জেলা সদরে এসেছেন আবেদ আলী। উন্নত চিকিৎসার আশায় এলেও হাসপাতালে কোনো শয্যা মেলেনি। বাধ্য হয়ে হাসপাতালের বারান্দার মেঝেতে চাদর বিছিয়ে অবস্থান করছেন তারা। দুই ছেলে ও দুই মেয়ের সবার শরীরেই হামের উপসর্গ।
আবেদ আলীর ছোট ছেলে মামুনের বয়স দুই বছর পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি। জন্মদিনের আনন্দ ম্লান করে দিয়ে শিশুটি এখন অসুস্থতায় ছটফট করছে। সারা শরীরে র‍্যাশ আর প্রচণ্ড জ্বরে কাতর শিশুটি কিছুক্ষণ পরপরই কেঁদে উঠছে। গত তিন দিন ধরে হাসপাতালের এই অস্বাস্থ্যকর পরিবেশে কাটছে তাদের দিন। একই চিত্র দেখা গেছে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। সেখানে শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন আমতলী উপজেলার বাসিন্দা মোজাম্মেল হক (৩৩)। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গতকাল সকালে ভর্তি হয়েছি, কিন্তু ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা পাইনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম আইসোলেশন ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ৩০টি। অথচ বর্তমানে সেখানে ভর্তি আছেন ১৩২ জন রোগী।
পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমীন বলেন, ২৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে প্রায় ৯ শতাধিক রোগী ভর্তি রয়েছেন। ফলে এক বেডে একাধিক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। হাম একটি ছোঁয়াচে রোগ, তাই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আরও দুটি ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। একই সঙ্গে প্রায় ২ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:২৪   ৯৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ