ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬


 কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গাজীপুর: কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচার এবং পূর্বাচলের প্লট প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার প্রতিবাদে মাদক কারবারি ও প্লট জালিয়াত যুবলীগ নেতা এরশাদ ও তার চক্রের সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল জয়নাল চত্ত্বরে পাড়াবর্থা এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাড়াবর্থা গ্রামের ছোমেদ আলীর পুত্র মাদক সম্রাট যুবলীগ নেতা এরশাদ, তার স্ত্রী জান্নাত ও জয়নাল মিয়ার পুত্র জুয়েল মিয়া পূর্বাচলে যাদের প্লট রয়েছে তাদের টার্গেট করে মাদকাসক্ত করে তুলে। এভাবে তারা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফের ছোট ভাই মো. ডালিম ও আরাফাত সরকারকে মাদকাসক্ত করে প্রতারণার মাধ্যমে পূর্বাচলের প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি প্লট লিখে নেয়। এছাড়াও তাদের চক্রটির বিরুদ্ধে বহু লোকের প্লট লিখে নেওয়ার অভিযোগ রয়েছে।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন স্থানীয় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক সম্্রাট যুবলীগ নেতা এরশাদ, তার স্ত্রী জান্নাত ও জুয়েল মিয়া বিভিন্ন ভাবে শরিফের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। সম্প্রতি তারা শরীফ হোসেনকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচারে লিপ্ত হন।
সংবাদ সম্মেলনে শরীফ হোসেন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করানো হয়। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি সাংবাদিক ভাইদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানাচ্ছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নাগরী ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রহিম সরকার, সিনিয়র সহ-সভাপতি হান্নান মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন নাসিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মুজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ খান জয় প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৭   ১২৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ