ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমরাজুরী ফেরিঘাটে ভাঙন রোধে জিও ব্যাগেও মিলছে না প্রতিকার

আমরাজুরী ফেরিঘাটে ভাঙন রোধে জিও ব্যাগেও মিলছে না প্রতিকার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


 আমরাজুরী ফেরিঘাটে ভাঙন রোধে জিও ব্যাগেও মিলছে না প্রতিকার

পিরোজপুর: কাউখালী উপজেলার আমরাজুরী ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ নিক্ষেপ করা হলেও তা কোনো কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ২০টি দোকান, আর ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে নদীর তীর ধসে পড়ার প্রবণতা বেড়ে গেছে। প্রতিদিনই কিছু না কিছু অংশ নদীতে ভেঙে পড়ছে, ফলে ফেরিঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবে সময় ও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।
আমরাজুরী বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গাজী আনোয়ার হোসেন বলেন, “এক এক করে আমাদের দোকান নদীতে চলে যাচ্ছে। জিও ব্যাগ ফেললেও কোনো কাজ হচ্ছে না। এখন আমরা শুধু অপেক্ষা করছি কখন আমাদের এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। একাধিক ব্যবসায়ীরা বলেন, “প্রতিদিন ভয়ে থাকি। রাতে ঘুমাতে পারি না—এই বুঝি নদী এসে সবকিছু নিয়ে গেল। তীব্র ভাঙ্গনে ফলে মাঝে মাঝে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ঝুঁকির ভিতরে ফেরি চলাচল করছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, “আমরা ইতোমধ্যে ভাঙন রোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নিয়েছি। তবে ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় তা পর্যাপ্ত হচ্ছে না। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।”
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “আমরাজুরী ফেরিঘাট এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এর জন্য বরাদ্দ প্রয়োজন। বরাদ্দ পেলেই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে
এদিকে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো ফেরিঘাট এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সন্ধ্যা নদীর ভাঙন প্রতিবছরই নতুন নতুন এলাকা গ্রাস করছে, ফলে নদী তীরবর্তী মানুষের জীবিকা ও বসতভিটা হুমকির মুখে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫০   ১২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ