ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ধানের ক্ষেত হাত-পা বাঁধা বিবস্ত্র প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার

ভূঞাপুরে ধানের ক্ষেত হাত-পা বাঁধা বিবস্ত্র প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬


 ভূঞাপুরে ধানের ক্ষেত হাত-পা বাঁধা বিবস্ত্র প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার

টাঙ্গাইল: ভূঞাপুরে রাতভর দলবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে ফেলে রাখা মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৫) উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। প্রতিদিনই তিনি সড়ক দিয়ে চলাফেরা করতেন। পরিবারের লোকজনের ধারণা ছিল, সে বৃষ্টির মধ্যে ঘরেই অবস্থান করছেন। এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়।

মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে পরিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর তরুণীর চোখে-মুখে আতঙ্কের ছাপ ছিল। লোকজন দেখে তিনি ভয় পাচ্ছিলেন, চোখে টলমল করছিল পানি।

তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

এলাকাবাসী জানান, মেয়েটিকে সবাই ভালোবাসতেন। তার সঙ্গে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। মাদকে ছেয়ে গেছে ভূঞাপুর, আর মাদকসেবীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দাবি এলাকাবাসীর।

ঘটনাস্থল পরিদর্শন করেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:০৫:৪৩   ১৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ