ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ট্রলি থেকে পড়ে চালক নিহত

কাঁঠালিয়ায় ট্রলি থেকে পড়ে চালক নিহত


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬


 কাঁঠালিয়ায় ট্রলি থেকে পড়ে চালক নিহত
ঝালকাঠি: কাঁঠালিয়ায় নিজের বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে স্কুল গেটের সাথে মাথায় আঘাত লেগে চালক জাহিদুল ইসলাম মারা গেছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহিদুল ইসলাম (৩০) উপজেলার আওরাবুনিয়া গ্রামের (৮নং ওয়ার্ড) মো. ইউনুস হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালক জাহিদুল বালুবোঝাই ট্রলি নিয়ে পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গিয়ে ট্রলিটি ঘোরানোর চেষ্টা করেন। এসময় ট্রলিটির চাকা বালুর মধ্যে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উপরের দিকে উঠে যায়। এতে চালক জাহিদুল ছিটকে বিদ্যালয়ের গেটের সঙ্গে লেগে মাথায় গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে পাশ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩১:২৬   ১১৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ