ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬


 পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

পটুয়াখালী: কলাপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবার ও ১ টি মাদ্রাসাকে আজ ৯ বান্ডেল (প্রতি বান্ডেলে ৮ পিচ) ঢেউটিন এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব সামগ্রী বিতরন করা হয়। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্থ হওয়া বসতঘরের মালিক নির্মল বিশ্বাস, বিমল বিশ্বাস, মন্নান বয়াতী ও অপূর্ব হাওলাদারকে দুই বান্ডেল করে টিন ও এক প্যাকেট করে শুকনা খাবার প্রদান করা হয়।
এছাড়া উপজেলার চাকমাইয়া ইউনিয়নের আংশিক ক্ষতিগ্রস্থ নিশানবাড়িয়া আল-মদিনা হাফিজী মাদ্রাসা কর্তৃপক্ষকে এক বান্ডেল টিন এবং মরিয়ম বেগমকে ২ প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৭:০৩   ১২৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ