ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন

কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ মে ২০২৬


কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন

পিরোজপুর: কাউখালী উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে উপজেলার তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আরও দুটি ইউনিয়নে আংশিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শনিবার (২ মে) দুপুরে হঠাৎ শুরু হওয়া ঘূর্ণিঝড়ে শিয়ালকাঁটি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে বিদ্যুতের অন্তত পাঁচটি খুঁটি ভেঙে পড়েছে এবং অসংখ্য তার ছিঁড়ে গেছে। এছাড়া শিয়ালকাঁটি, চিড়াপাড়া পারসাতুরিয়া ও সয়না রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ঝড়ে প্রায় ১০/১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ না থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে হাসপাতালসহ বিভিন্ন জরুরি সেবাখাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ বিষয়ে কাউখালী পল্লী বিদ্যুতের ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, “ঘূর্ণিঝড়ে কাউখালীতে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের টিম মাঠে কাজ করছে। আশা করছি, আজকের মধ্যেই অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৩:৪০   ১২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ