ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ মে ২০২৬


কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর: কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে উপজেলার উত্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন, পিরোজপুর জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে “মেডিসিন হাউস”-কে ৩ হাজার টাকা, একই অপরাধে “জারা ট্রেডার্স”-কে ৪ হাজার টাকা এবং খোলা তেলে তেলাপোকাসহ বিভিন্ন ময়লা পাওয়ায় “অসীম স্টোর”-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন বখতিয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩১   ১০৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ