ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পায়ে টর্চার করছি, ভাই-বোনকে কোপানোর পর মাদক কারবারির দম্ভোক্তি

পায়ে টর্চার করছি, ভাই-বোনকে কোপানোর পর মাদক কারবারির দম্ভোক্তি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৩ মে ২০২৬


 পায়ে টর্চার করছি, ভাই-বোনকে কোপানোর পর মাদক কারবারির দম্ভোক্তি

পটুয়াখালী: বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী ও তার বোনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত কয়েক মাদক কারবারির বিরুদ্ধে।
গত শনিবার,২ মে বিকেলে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসলাম রিফাত (২১) ও তার বোন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই আক্তার (১৭)।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে মাদক কারবারিরা রিফাতকে বাড়ির উঠান থেকে জোরপূর্বক তুলে তাদের ডেরায় নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার বোন জুঁই আক্তার উদ্ধারের জন্য এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। তারা আরও জানান, চিহ্নিত মাদক কারবারি নুর ইসলাম ওরফে সোহাগের নেতৃত্বে এ হামলা চালানো হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও হুমকি দেয়। এক পর্যায়ে স্থানীয়রা হুমকি উপেক্ষা করে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত রিফাত বলেন, আমাকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গামছা দিয়ে বেঁধে কুপিয়ে জখম করা হয়েছে। চিৎকার করায় আশপাশের মানুষ আসতে শুরু করলে তারা ভয়ভীতি দেখায়।
এ ব্যাপারে জানতে চাইলে নুর ইসলাম ওরফে সোহাগ দম্ভোক্তি করে বলেন, ওরা আমার বাড়িতে ঢুকে মাদক খুঁজতে গিয়ে নগদ টাকা নিয়ে গেছে। সেই কারণে তাকে মারধর করেছি, পায়ে টর্চার করেছি। তার বোনকে মারিনি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
উল্লেখ্য, এ বিষয়ে বাউফল থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:০২:২৪   ১০৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ