ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কালভার্ট ও সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে

কাউখালীতে কালভার্ট ও সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬


কাউখালীতে কালভার্ট ও সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে

পিরোজপুর: কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সামনে বক্স কালভার্ট ও সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয় জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা যায়, কালভার্টটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে এবং সড়কটি খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এতে প্রতিদিন হাজারো মানুষের ভোগান্তি বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষ চলাচল করে। সড়কের পাশে কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসা, ভূমি অফিস, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরানী মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা ও দুটি আবাসন এলাকার বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে।
এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এস এম দুলাল হোসেন বলেন, “অনেকদিন ধরে সড়ক ও কালভার্টটির কোনো সংস্কার করা হয়নি। বৃষ্টির সময় পানি জমে চলাচল একেবারেই কষ্টকর হয়ে পড়ে। ঠিকাদার কাজ শুরুর আগেই পুরনো ইট তুলে নেওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ বলেন, এই মাদ্রাসাটি একটি পরীক্ষার কেন্দ্র। কালভার্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, ঝুঁকিপূর্ণ এই সড়ক ও কালভার্ট বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, “সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ফয়সাল এন্টারপ্রাইজকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য তাগাদা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, বিষয়টি আমি উপজেলা প্রকৌশলকে অবগত করেছি। আশা করি অবিলম্বে বক্স কালভার্ট ও রাস্তা মেরামত করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:২৮   ৭৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ