ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের কমিটি গঠন

দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের কমিটি গঠন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬


 দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের কমিটি গঠন

পটুয়াখালী: দুমকি উপজেলায় দাস বাড়ী উপজেলা সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ এপ্রিল বিকেল ৩টায় এক আলোচনা সভায় ভক্তবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটির গঠনতন্ত্র চূড়ান্ত করা হয়।
সভায় শ্রী ডা. সুনীল কুমার দাস এর সভাপতিত্বে এবং শ্রী সুকুমার চন্দ্র দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ডা. বাবুল চন্দ্র শীল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সদস্য মহিন হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার বাদল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে শ্রী সুকুমার চন্দ্র দাসকে সভাপতি এবং শ্রী সমরেন্দু দাসকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটিতে সহ-সভাপতি বীরবল চন্দ্র শীল, বাবুল চন্দ্র লস্কর, নিখিল চন্দ্র দাস, মেঘনাথ চন্দ্র হাওলাদার ও উজ্জ্বল চন্দ্র দাস।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিতোষ চন্দ্র দাস, উত্তম চন্দ্র দাস, সুখদেব চন্দ্র শীল, বিপ্লব চন্দ্র শীল ও নিখিল চন্দ্র মন্ডল। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে খোকন চন্দ্র শীলকে।সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রমেশ চন্দ্র দাস, জয়দেব বালা, গোবিন্দ চন্দ্র সাহা ও রনজিৎ চন্দ্র দাস।এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে শ্যামল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক হিসেবে সৈকত দাস প্রান্ত এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে সৌরভ দাস আকাশ দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতির বক্তব্যে তিনি এ প্রতিবেদক’কে বলেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল ভক্তবৃন্দ ও সম্মানিত উপস্থিতিদের প্রতি, যারা আমাকে দাস বাড়ী উপজেলা সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এটি আমার জন্য গৌরবের, পাশাপাশি একটি বড় দায়িত্ব। এটি যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্ব। মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় কাজ করবো। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে চাই। আপনাদের সহযোগিতায় মন্দিরকে আদর্শ প্রতিষ্ঠানে রূপ দিতে পারবো এমনটা প্রত্যাশা করেছেন তিনি।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শ্রী খোকন চন্দ্র শীল বলেন,মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ভক্তদের সহযোগিতায় মন্দিরের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রেখে সকল অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনাই আমাদের লক্ষ্য।
নবগঠিত কমিটির সদস্যরা মন্দিরের ধর্মীয় কার্যক্রম ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৩৯   ১১১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ