ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬


লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ভোলা: লালমোহন উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে| বুধবার সকালে পৌরশহরের বিভিন্নস্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক| এ সময় ফুটপাত ও সড়ক ডিভাইডারে অবস্থিত অর্ধশত অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেন তিনি|

এছাড়াও বাজারের অন্যান্য স্থানের সড়ক ডিভাইডার ও ফুটপাতে স্থাপিত অবৈধ দোকানপাট এবং স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক| জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি|

এ সময় লালমোহন থানা পুলিশের সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন|

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৫:৪৪   ১০৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ