ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলুল হক মিলন

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলুল হক মিলন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬


 

 

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলুল হক মিলন

গাজীপুর:  কালীগঞ্জে টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত শারমিন ফেরদৌসি এর পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

 

মঙ্গলবার (৫ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের  শিমুলিয়া রেল গেটের পূর্ব পাশে  এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শারমিন ফেরদৌসি (৪৭) কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের স্ত্রী এবং তুমিলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি  গাজীপুর সদরে “হলদে পাখি’ কার্যক্রমে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান।

 

 বুধবার বিকেলে সাংসদ ফজলুল হক মিলন নিহতের বাড়িতে গিয়ে তাঁর  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়  পড়ুয়া পুত্র তায়েব সরকার ও হলিক্রস কলেজে অধ্যয়নরত  কন্যার খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

লেখাপড়া চালিয়ে যেতে তাদের তাগিদ দেন। কোনো ধরনের সমস্যা হলে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।  পাশাপাশি নিহত শিক্ষিকার চাকরীকালীন পাওনা দ্রূত পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলেও আশ্বস্ত করেন।

 

এন/ আর

 

বাংলাদেশ সময়: ২৩:০৫:২৪   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ