ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কাউখালীতে ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 কাউখালীতে ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পিরোজপুর: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিকর ও নিষিদ্ধ ওষুধের ব্যবহার ঠেকাতে পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার দক্ষিণ বাজারে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন পশু ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দক্ষিণ বাজারে সাগর এন্টারপ্রাইজ”-এর মালিক সাগর কুমারকে ২ হাজার টাকা এবং খান ট্রেডার্স”-এর মালিক রফিকুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ রাজিব ভাবুক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, কোরবানিকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী দ্রুত গবাদিপশু মোটাতাজাকরণের জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহার করে থাকে, যা

পশু ও মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, লাইসেন্স ছাড়া ও মেয়াদোত্তীর্ণ পশু ওষুধ বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার বলেন, নিষিদ্ধ ওষুধ ব্যবহারে পশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং সেই মাংস মানবদেহের জন্যও ক্ষতিকর হতে পারে। নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৬:৪৯   ৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ