ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ভাতা সুবিধাভোগীদের সচেতনতা তৈরিতে সভা

দোহারে ভাতা সুবিধাভোগীদের সচেতনতা তৈরিতে সভা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 দোহারে ভাতা সুবিধাভোগীদের সচেতনতা তৈরিতে সভা

ঢাকা: দোহার উপজেলায় বয়স্ক,বিধবা,স্বামী পরিত্যক্ত, প্রতিবন্ধী, হিজরা জনগোষ্টীর আওতায় প্রায় ১৫১৬৪ জনকে ভাতা প্রদান করবে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় ভাতা সুবিধাভোগীদের সচেতনতা তৈরিতে সভা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলীর সভাপতিত্বে সচেতনতা তৈরির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মো. মাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর কার্যকারিতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সুবিধাভোগীদের সচেতনতা তৈরির উদ্দেশ্যেই ছিল মুল। ভাতাভোগীদের নিজ নামের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং ভাতার টাকা উত্তোলনের নিয়ম সম্পর্কে সচেতন করা।
উপকারভোগীদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাঈদুল ইসলাম বলেন, দোহার উপজেলায় পনের হাজার,১৬৪ জনকে ৮টি ক্যাটাগরিতে মোবাইল ব্যাংকিং নগদ- বিকাশের মাধ্যমে বারো কোটি চুরাশি লক্ষ আশি হাজার টাকা ভাতা প্রদান করা হবে ঈদুল আজহা’র আগে। আপনারা সবাই আপনাদের মোবাইল ব্যাংকিং এর গোপন নাম্বার কাউকে জানাবেন না। এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। প্রতারক চক্র সক্রিয় আপনাদের চারপাশে।
উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা সোহরাব হোসেন মাতব্বর সঞ্চালনায় উপস্থিতি ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রকৌশলী এম এ রাজু আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ সাত্তার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৩:০৭   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ